ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১০-১২
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সৌদি আরবের জাজানের কিং আব্দুল্লাহ্ এয়ারপোর্টে ৮ অক্টোবর হুতি মিলিশিয়াদের বোমাবাহী ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ওই ঘটনায় কয়েকজন বাংলাদেশী শ্রমিকসহ ৮ বেসামরিক লোক আহত হয়েছে।   
আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘এ ধরনের হামলা আর্ন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লংঘন, নৈতিক মূল্যবোধ বিবর্জিত ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ সৌদি আরবের ওপর হুতি মিলিশিয়াদের ক্রমবর্ধমান হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। এ ধরনের হামলা, চলমান শান্তি প্রচেষ্টাকে ব্যহত করবে। ইয়েমেন সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে ঢাকা সৌদি আরব ও তার ভ্রাতৃপ্রতীম জনগণের সাথে সংহতি প্রকাশ করে এ ধরনের দায়িত্বহীন কর্মকা-ের নিন্দা জানাচ্ছে।
রিয়াদে অবস্থিত বাংলাদেশী দূতাবাসকে হুতি মিলিশিয়াদের সর্বশেষ হামলায় আহত বাংলাদেশী নাগরিকদের দেখাশোনা ও প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat