ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১০-১১
  • ১০৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বৃহত্তম সিডনি শহর থেকে তুলে নেওয়া হয়েছে বিধিনিষেধ। করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় দীর্ঘ ১০৬ দিন পর সোমবার থেকে শহরটির ৫০ লাখের বেশি বাসিন্দা বিধিনিষেধের আওতামুক্ত হয়েছেন।
গত জুন থেকে শহরটিতে বিধিনিষেধ জারি ছিল। 
নিউ সাউথ ওয়েলসের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রিমিয়ার ডমিনিক পেরোটেট বলেন, এটা রাজ্যের জন্য সফল একটি দিন। রাজ্যের বাসিন্দারা এটা অর্জন করে নিয়েছেন।
সিডনিতে গত চার মাস ধরে জারি থাকা লকডাউনে বন্ধ ছিল দোকানপাট, স্কুল–কলেজ, সেলুন ও অফিসগুলো। মানুষের চলাচলের ওপর ছিল নিষেধাজ্ঞা। বিধিনিষেধ অনুযায়ী, বাসা থেকে পাঁচ কিলোমিটারের বেশি দূরে যেতে পারতেন না সিডনির বাসিন্দারা। এমনকি পরিবারের সঙ্গে দেখা করা এবং শেষকৃত্যে অংশ নেয়াতেও বারণ ছিল।
এদিকে বিধিনিষেধ তুলে নেয়া হলেও বড় কোনো জনসমাগমের ওপর এখনো নিষেধাজ্ঞা রয়েছে। বিধিনিষেধ থাকবে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে চলাচলের ওপরও। আগামী কয়েক সপ্তাহ স্কুলগুলোও পুরোপুরি খুলে দেয়া হবে না।
করোনা সংক্রমণ কমে আসায় সোমবার নতুন করে আক্রান্ত হয়েছে ৪৯৬ জন। এখানকার ১৬ বছরের বেশী বয়সী ৭০ শতাংশ লোক করোনার দুটো টিকাই গ্রহণ করেছে। 
তবে বিধি নিষেধ তুলে নেয়ায় সিডনিতে উৎসবের আমেজ থাকলেও করোনার সংক্রমণ বেড়ে যাওয়া নিয়েও শংকায় রয়েছে জনগণ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat