ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১০-১০
  • ৫৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরান  ২০ শতাংশ সমৃদ্ধ ১২০ কিলোগ্রামের বেশী ইউরেনিয়াম  তৈরি করেছে। দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা জানান। 
 পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেন, “আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ১২০ কিলোগ্রাম ছাড়িয়েছি। এটি আমাদের  হিসাবের চেয়েও বেশী আছে।” 
তিনি বলেন, “আমাদের জনগণ ভালোভাবে জানেন যে তারা (পশ্চিমা শক্তি) তেহরানের পরমাণু চুল্লিতে ব্যবহারের জন্য ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা বলেছে, তবে তারা তাদের কথা রাখেনি।” 
তিনি বলেন, ইউরেনিয়াম ২০ শতাংশ সমৃদ্ধ না করা হলে স্বাভাবিকভাবে তেহরান চুল্লীতে জ্বালানির সংকট দেখা দেবে। 
সেপ্টেম্বরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা রিপোর্ট করেছিল যে ২০১৫ বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে সম্পাদিত চুক্তিতে অনুমোদিত মাত্রার চেয়ে বেশী সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করছে ইরান।
এতে বলা হয়, ইরানের ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ ৮৪.৩ কিলোগ্রাম, এর আগে মে মাসের রিপোর্টে এই পরিমাণ ছিল ৬২.৮ কিলোগ্রাম।
চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাত্রা ৩.৬৭ এর মধ্যে রাখার কথা, এই ইউরেনিয়াম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা যায়। তবে পরমাণু অস্ত্রের জন্য ইউরেনিয়াম ৯০ শতাংশের বেশী সমৃদ্ধ করতে হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat