ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১০-০৯
  • ৭৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো’ শীর্ষক কর্মসূচি শুরু হয়েছে।
এছাড়াও এদিন ‘অন্বেষণ’ নামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুর রহমানের সংগ্রামী জীবন ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত সাধারণ জ্ঞানভিত্তিক একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।আজ শনিবার বিকেল ৫টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কর্মসূচি উদ্বোধন ও প্রকাশনার মোড়ক উন্মোচন করেন নীলফামারীর জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মোক্তারুজ্জামান, ১১ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীর বিক্রম, একই সেক্টরের বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুব এলাহী রঞ্জু বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাদরুজ্জামান হেলাল বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান বীর প্রতীক, ৮ নম্বর সেক্টরের ইঞ্জিনিয়ার গোলাম আজাদ বীর প্রতীক, ১০ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবীর বীর প্রতীক, ২ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন বীর প্রতীক, একই সেক্টরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বীর প্রতীক, ৬ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আজিজুল হক বীর প্রতীক প্রমুখ।এ অনুষ্ঠানে রাজশাহী ও রংপুর বিভাগের ১৪টি জেলার বীর মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat