ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১০-০৯
  • ৪৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি স্বতন্ত্র পরিচয়ের ঘোমটা পরে অংশ নিচ্ছে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপিকে বলি ঘোমটা ছেড়ে সৎ সাহস থাকলে প্রকাশ্যে দলীয় প্রতিকে নির্বাচনে অংশগ্রহণ করুন। ওবায়দুল কাদের আজ সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।
শেখ হাসিনা সরকারের উন্নয়ন অর্জনে দেশের মানুষ খুশি দাবি করে ওবায়দুল কাদের বলেন, এ জন্য বিএনপি’র আন্দোলনের জনগণ সাড়া দিবে না।
তিনি বলেন, বিএনপি’র নিরপেক্ষ সরকারের দাবীতে এক দফার আন্দোলনের রঙিন খোয়াবও অচিরেই দুঃস্বপ্নে রূপ নিবে।
সেতুমন্ত্রী বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, পরবর্তী নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। তাই এ বিষয়ে অযথা মাঠ গরম করার চেষ্টা করবেন না।
আবরার হত্যা নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, তাদের শাসনামলে দলীয় একজন লোকের বিচার হয়েছে কোন অপকর্মের জন্য, এমন কোন নজির দেখাতে পারবেন কি? শেখ হাসিনা সরকারই বিশ্বজিত ও বরগুনার রিফাত হত্যার বিচার করেছে।
দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, আবরার হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং সাংগঠনিক ও দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
বর্তমানে মামলাটি বিচার প্রক্রিয়াধীন। শেখ হাসিনা সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে।
আবরার হত্যার সাথে জড়িত প্রায় সবাই ছাত্রলীগ পরিচয়ের, কাউকে ছাড় দেওয়া হয়নি, সুতরাং অপরাধী  যে দলেরই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে বলে জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, দলীয় পরিচয় কারো আত্মরক্ষার ঢাল হতে পারে না। শেখ হাসিনা সরকারই তা বারবার প্রমাণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat