ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১০-০৮
  • ৭০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নিজের কাজ দিয়ে বারবার প্রমাণ করেছেন প্রতিষ্ঠিত হিরো ছাড়াই সিনেমা সুপারহিট করা যায়। এবার সেটা আরো একবার প্রমাণ করলেন তিনি। কিছুদিন আগেই মুক্তি পায় কঙ্গনার ‘থালাইভি’ সিনেমাটি।
তবে সিনেমাটি প্রদর্শনে বাধ্যবাধকতাসহ নানা প্রতিবন্ধকতার শিকার হয়। দর্শক ও সিনেবোদ্ধাদের কাছে সিনেমাটি প্রশংসিত হলেও সিনেমা হলে সেভাবে ব্যবসা করতে পারেনি। অবশেষে সিনেমাটি একটি অনলাইন প্লাটফর্মে মুক্তি দেওয়া হয়। আর এতেই দ্রুত অনলাইন ট্রেডিংয়ে সামনের দিকে জায়গা করে নিয়েছে সিনেমাটি।
এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত কঙ্গনা বলেন, ‘প্রতিটি কাজ আমি আমার জায়গা থেকে করার চেষ্টা করি। বেশিরভাগ অভিনেত্রী প্রতিষ্ঠিত নায়কের সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করছেন। কিন্তু আমি আমার যোগ্যতা দিয়ে দর্শক গ্রহণযোগ্যতা পেয়েছি। আপনারা জানেন, আমি কারো ধার ধারি না। আমি এখন আগের চেয়ে বেশি জনপ্রিয়। নিঃসন্দেহে ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় পার করছি, এটা অস্বীকার করার উপায় নেই।’
‘থালাইভি’ সিনেমাটিতে তিনি তামিল নাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায় অভিনয় করেছেন। এতে তার জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat