ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১০-০৫
  • ৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

সালের ফেব্রুয়ারী মাসে ঢাকা-আরিচা মহাসড়কের ২য় আমিনবাজর সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
ওবায়দুল কাদের জানান, ২০২২ সালের জুন মাসের মধ্যে সাভার বাজারসহ আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সড়কের বাজার অংশগুলো ৮ লেনে এবং নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত সড়কের বাজার অংশগুলো ৬ লেনে উন্নীতকরণ কাজ শেষ হবে।  
তিনি জানান, ২১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ২য় আমিনবাজার সেতুটির দৈর্ঘ্য প্রায় ২৩৩ মিটার এবং প্রস্থ প্রায় ৩৪ মিটার। এছাড়া ৮০০ মিটার সংযোগ সড়ক রয়েছে। এ সেতুর নির্মাণ কাজের অগ্রগতি শতকরা ২৫ ভাগ এবং আমিনবাজার থেকে পাটুরিয়া পর্যন্ত সড়কের বাজার অংশগুলো ৮ ও ৬ লেনে উন্নীতকরণ কাজের অগ্রগতি শতকরা ৫৬ ভাগ।
পরিদর্শনকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খানসহ সওজ’র অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat