ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-১০-০১
  • ১০৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মো. মনিরুল আলম নামে একজনকে হত্যার দায়ে সাবেক চেয়ারম্যানসহ ১১ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হকের আদালত এ রায় দিয়েছেন।
দ-প্রাপ্ত আসামিরা হলো মাকসুদুর রহমান প্রকাশ শাহিন চেয়ারম্যান, জামাল, আহসান উল্লাহ, আলতাফ হোসেন, মেহরাজ, আব্দুর রহমান, মান্নান, ফারুক, ফুল মিয়া, আব্দুর রহমান প্রকাশ রহমান হুজুর ও আশরাফ। এদের মধ্যে রহমান হুজুর ও আশরাফ ছাড়া অন্য ৯ আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তারা সকলেই সন্দ্বীপ ইউনিয়নের মগধরা ইউনিয়নের ষোলশহর জেলেপাড়া এলাকার বাসিন্দা।
রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তরী মীর্জা বলেন, ‘২০১৫ সালের ৩১ জুলাই তৎকালীন শাহীন চেয়ারম্যান ও তার বাহিনী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে মনিরুল ইসলামকে হত্যা করেন। এ ঘটনার পরদিন নিহতের ভাই রবিউল আলম সমীর মেম্বার বাদী হয়ে সন্দ্বীপ থানায় ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগপত্রে ১১ জনকে বাদ দিয়ে ১১ জনের বিরুদ্ধে চার্জশীট জমা দেয় আদালতে। এরপর মামলাটি ২০১৮ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। সাক্ষ্যগ্রহণ এবং আসামি ও বাদী পক্ষের শুনানি শেষে আদালত আজকে রায় ঘোষণা করেন।’ তিনি বলেন, ‘আদালতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় প্যানাল কোডের ৩০২/৩৪ ধারায় ১১ জনকে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকার অর্থদ- দিয়েছেন। অর্থদ- অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন আাদালত।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat