ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৯-২৮
  • ৬৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাফ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে আজ মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। উপ মহাদেশীয় এই টুর্নামেন্টে পাঁচটি দেশ অংশ নিচ্ছে। দেশগুলো হচ্ছেস্বাগতিক মালদ্বীপ, বাংলাদেশ, ভারত, নেপাল শ্রীলংকা ও । দেশটির  রাজধানী মালির জাতীয় স্টেডিয়ামে আগামী ১ থেকে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
এটি বাংলাদেশ  জাতীয় দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে অস্কার ব্রুজনের  প্রথম মিশন। সাফ চ্যাম্পিয়নশীপের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লীগের ক্লাব বসুন্ধরা কিংসের কোচকে এই দায়িত্ব দেয়া হয়েছে।
টুর্নামেন্টের  উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ময়দানি লড়াইয়ে নামবে শ্রীলংকার বিপক্ষে। লাল সবুজ জার্সির দলটির দ্বিতীয় ম্যাচ শক্তিশালী ভারতের বিপক্ষে ৪ অক্টোবর। এরপর ৭ অক্টোবর স্বাগতিক মালদ্বীপের মোকাবেলা করবে বাংলাদেশ। লীগ পর্বের শেষ ম্যাচে ১৩ অক্টোবর  বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
লিগের শীর্ষ পয়েন্টধারী দুটি দল ফাইনালে খেলার সুযোগ পাবে। আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
দল: শহিদুল আলম, আনিসুর রহমান, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, সোহেল রানা, সাদ উদ্দিন, বিপলু আহমেদ, জামাল ভুঁইয়া, রাকিব হোসেন, সুমন রেজা, তারিক রায়হান কাজী, মাহবুবুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, টুটুল হোসেন বাদশাহ ও মোহাম্মদ হৃদয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat