ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৯-২৭
  • ৬৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ১৪ নভেম্বর চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা এবং  ২ ডিসেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি  প্রকাশিত হয়েছে। একই দিন (১৪ নভেম্বর) চলতি বছরের দাখিল পরীক্ষাও শুরু হবে।
আজ সোমবার  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই সময়সূচি  প্রকাশ করেছে । 
এতে জানানো হয়,এসএসসি ও এইচএসসিতে ১ ঘণ্টা ৩০ মিনিট করে হবে পরীক্ষা। সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা এবং বিকাল ২ টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত দুই ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
করোনা পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্ত;শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ কমিটির আহবায়ক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত  বিজ্ঞপ্তিতে পরীক্ষা সংক্রান্ত  তেরটি নির্দেশনা দেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রণালয় সূত্র জানায়, ১৪ নভেম্বর বিবেচনায় এনে মাধ্যমিক ও সমমান পরীক্ষার রুটিন অনুমোদন দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব খালেদা আখতার স্বাক্ষরিত রুটিন নিয়ে আজ বিকেলে শিক্ষা বোর্ড বৈঠক করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat