ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৯-২৫
  • ৭৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এ মাসেই মুক্তির কথা রয়েছে তারা সুতারিয়ার নতুন সিনেমা ‘ট্যাডাপ’। পাশাপাশি তার হতে রয়েছে ‘এক ভিলেন রিটার্নস’, ‘হিরোপান্টি টু’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ। বর্তমানে হিরোপ্যান্টি টু সিনেমাটির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সিনেমাটিতে তিনি টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করছেন। সিনেমাটিতে ভিলেন হিসেবে অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে এখন তারা লন্ডনে অবস্থান করছেন। সম্প্রতি লন্ডন যাত্রার কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।
এয়ারপোর্টে তোলা সেই ছবিগুলো ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হিরোপান্টির শুটিং লোকেশনে নিজেকে কীভাবে উষ্ণ রাখবেন! অবশ্যই এটা সেই প্রস্তুতির অংশ।’ ছবিগুলো পোস্টের পরই তার নতুন সিনেমা নিয়ে শুভকামনা জানাতে ভুল করেননি ভক্তরা। সিনেমাটিতে নওয়াজের সঙ্গে দারুণ একটি কাজের প্রত্যাশাও করছেন তারা।
এ নিয়ে তারা সুতারিয়া বলেন, ‘ক্যারিয়ারে দারুণ একটি কাজের সুযোগ পেয়েছি। একেবারে ব্যতিক্রমী একটি গল্পে ভিন্নরূপে নিজেকে উপস্থাপন করছি। মাঝে মাঝে তো আমিই আমাকে চিনতে পারছি না। আমার মনে হয় পর্দায় আমাকে দেখে আপনারাও ভরকে যাবেন। আর নওয়াজউদ্দিনের মতো অভিনেতা সঙ্গে কাজ মানেই বিশেষ অর্জন। অনেক সহযোহিতা পরায়ণ এবং গুণী একজন অভিনেতা তিনি। তার চেয়ে বড় কথা, তিনি অনেক ভালো মনের একজন মানুষ। বিপরীত দুটি চরিত্রে আমরা পর্দায় হাজির হলেও কাজের ক্ষেত্রে আমরা এক। নওয়াজের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি গর্বিত। আমার বিশ্বাস ভালোবেসে আপনারা সিনেমাটি গ্রহণ করবেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat