ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৯-২০
  • ৩৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় যত দ্রুত সম্ভব গ্যাস ব্যবহারকারী সব গ্রাহককে  প্রি-পেইড মিটারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এই সুপারিশ করা হয়।
কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আলী আজগার, মো. নুরুল ইসলাম তালুকদার, মো. আছলাম হোসেন সওদাগর, মোছা. খালেদা খানম এবং নার্গিস রহমান সভায় অংশগ্রহণ করেন।
সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা এবং ২১ আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া করোনা মহামারিতে নিহত এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাগফিরাত কামনা করা হয়। 
সভায় ১৭তম বৈঠকের কার্য বিবরণী নিশ্চিত করাসহ গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন চলমান প্রকল্পসমূহের বাস্তব অগ্রগতি ও আর্থিক অগ্রগতির বিষয়ে প্রতিবেদন পরবর্তী সভায় উপস্থাপন করার পরামর্শ দেয়া হয়। এ ছাড়া বাপেক্সের সার্বিক সক্ষমতা বৃদ্ধির জন্য করনীয় বিষয়ে প্রতিবেদন পরবর্তী সভায় উপস্থাপন, পেট্রোবাংলার অধীন ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির গ্যাসের বকেয়া আদায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেয়া হয়।  
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় সংশ্লিষ্ট অধিদপ্তর এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat