ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৯-১৬
  • ৫২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার জেরেমি ব্রুয়ার আজ বলেছেন,  রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে বাংলাদেশকে সহযোগিতা করতে তার দেশ দৃঢ়-প্রতিজ্ঞ। অস্ট্রেলিয়া এই মানবিক পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশকে সহায়তায় প্রস্তুত রয়েছে।
ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিসিএবি) ভার্চুয়ালি আয়োজিত ‘ডিসিএবি টক’-এ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে দৃঢ়-প্রতিজ্ঞ।’ হাই কমিশনার বলেন, রোহিঙ্গা ইস্যুটি একটি ব্যাপক মানবিক সংকট এবং এই সমস্যা সমাধানে বাংলাদেশের প্রচেষ্টাকে অস্ট্রেলিয়া সহায়তা দিয়ে যাবে। তিনি বলেন, অস্ট্রেলিয়া ২০১৭ সাল থেকে কক্সবাজারে রোহিঙ্গা এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য ২৭০ মিলিয়ন ডলারের বেশি মানবিক সহায়তা দিয়েছে। আমরা গত বছর ৭৯.৭ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছি।
ব্রুয়ার বলেন, অস্ট্রেলিয়া বিভিন্ন বৈশ্বিক উদ্যোগে সম্পৃক্ত থাকার বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্র নীতির প্রতি সম্মান জানায়। এ সময় তিনি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের- সকলের সাথে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরীতা নয়’ পররাষ্ট্র নীতির কথা স্মরণ করে বলেন, ‘আমরা বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্র নীতিকে গভীর শ্রদ্ধা জানাই। ব্রুয়ার বলেন, সমুদ্র সম্পদ অবশ্যই টেকসইভাবে সংগ্রহ করতে হবে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ এক সাথে কাজ করতে পারে।’ অস্ট্রেলিয়া ও বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পরস্পরকে সহযোগিতা করতে পারে।
হাই কমিশনার দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়টি তুলে ধরে আশা প্রকাশ করেন যে- আগামী দিনগুলোতে দু’দেশের সম্পর্ক আরো জোরদার হবে। আগামী বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক ৫০ বছরে পদার্পন করবে। এছাড়াও ডিসিএবি সভাপতি পান্থ রহমান এবং সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat