ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৯-১৬
  • ৫৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্তের হার কমেছে দশমিক ৬৬ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৪ শতাংশ যা আজ কমে হয়েছে ৫ দশমিক ৯৮ শতাংশ।
আজ ৩১ হাজার ১৪৯ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৬২ জন। গতকাল ২৮ হাজার ৬১৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১ হাজার ৯০১ জন। দেশে এ পর্যন্ত ৯৩ লাখ ৬৩ হাজার ৬০৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জন। মোট শনাক্তের হার ১৬ দশমিক ৪৩ শতাংশ।   
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৬ হাজার ৬৬৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৮৭৪ জন। শনাক্তের হার ৫ দশমিক ২৪ শতাংশ। গতকাল ছিল ৭ দশমিক ১৮ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৭ জন। গতকাল ১৪ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫১ জন। গতকালও ৫১ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ২৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১০৯ জনে।
গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ১ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৪ হাজার ৯০ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৩ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ০২ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat