ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৯-১২
  • ৬৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সংযুক্ত আরব আমিরাত পর্ব এবং অর্থের কারণেই  ভারত-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট বাতিল করা হয়েছে  বলে মনে করেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন।
তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে আইপিএল খেলতে না পারার ভয় ছিল ভারতীয় ক্রিকেটারদের। এজন্যই ম্যানচেষ্টার টেস্টে খেলতে চায়নি ভারতের ক্রিকেটাররা।
ওভালে চতুর্থ টেস্ট চলাকালীন করোনায় আক্রান্ত হন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী। এরপর  শাস্ত্রীসহ বোলিং কোচ ভরত অরুন, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও ফিজিও নিতিন প্যাটেলকে আইসোলেশনে পাঠানো হয়।
আর ম্যানচেষ্টার টেস্ট শুরুর আগে করোনা আক্রান্ত হন ভারতের সহকারী ফিজিও যোগেশ পারমার। তবে ভারতের সকল খেলোয়াড়ের আরটি-পিসিআর  পরীক্ষার ফল নেগেটিভ আসে। কিন্তু দলের মধ্যে করোনার প্রকোপ বেড়ে যাবার আশঙ্কায় ম্যানচেষ্টার টেস্ট বাতিল করা হয়।
সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট বাতিল হবার পর দিনই মরুর দেশের উদ্দেশ্যে ইংল্যান্ড ছাড়ে ভারতের ক্রিকেটাররা। তবে পুরো বিষয়কে ভালো চোখে দেখছে না ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা।
দা টেলিগ্রাফে নিজের কলামে ভন লিখেছেন, ‘সত্যি কথা বলতে, অর্থ ও আইপিএলের কারণে ম্যানচেষ্টার টেস্ট বাতিল হয়েছে।করোনায় আক্রান্ত হলে খেলোয়াড়রা যদি আইপিএল খেলতে না পারে, সেই ভয়ে  টেস্ট বাতিল করা হয়েছে, ।’
তিনি আরও বলেন, ‘এক সপ্তাহ পরই আইপিএলের খেলা এবং খেলোয়াড়রা সেখানে আনন্দে খেলবে। কিন্তু তাদের উচিত ছিল পিসিআর টেস্টে ভরসা রাখা। আমরা এই ভাইরাস সম্পর্কে এখন অনেক কিছুই জানি। কিভাবে এটিকে নিয়ন্ত্রণ করা যায় সেটাও আমরা ভালো জানি। ক্রিকেটারদের দু’বার টিকা দেওয়া হয়েছে। আর জৈব-সুরক্ষা বলয় দ্রুতই তৈরি করা যায়।’
টসের ৯০ মিনিট আগে টেস্ট বাতিল মেনে নিতে পারছেন না ভন। তিনি বলেন, ‘ক্রিকেটের জন্য টেস্ট ম্যাচটি প্রয়োজন ছিল। দারুন উত্তেজনাপূর্ণ অবস্থানে ছিলো সিরিজটি। টসের ৯০ মিনিট আগে টেস্ট ম্যাচ বাতিল, ঠিক মেনে নেওয়া যায় না। অর্থ খরচ করা মানুষদের জন্য এটা অসম্মানের।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat