ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৯-০৫
  • ৭৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের টেলিযোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদস্য-পদ লাভের ৪৮ বছরপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ডাক অধিদপ্তর স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে। 
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ রোববার বেলা পৌণে ১২টার দিকে রাজধানীর সচিবালয়স্থ তার কার্যালয় থেকে এ বিষয়ে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট ও ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন। এ সময় ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড উদ্বোধন করা হয়। মন্ত্রী এ সংক্রান্ত একটি সীলমোহর ব্যবহার করেন।
উল্লেখ্য, আজ থেকে ৪৮ বছর আগে ১৯৭৩ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদৃষ্টি-সম্পন্ন নেতৃত্বে সদ্য স্বাধীন-সার্বভৗম বাংলাদেশ আইটিইউ’র সদস্য পদ অর্জন করে। এর মধ্যদিয়ে উন্মোচিত হয়  টেলিযোগাযোগ-দুনিয়ায় বাংলাদেশের স্বর্নালী দ্বার।
এদিকে, মোস্তাফা জব্বার স্মারক ডাকটিকেট অবমুক্তের পর এ সংক্রান্ত একটি বিবৃতিও প্রদান করেন। তিনি বিবৃতিতে বলেন, আইটিইউ’র সদস্য-পদ অর্জন ছিল  বঙ্গবন্ধুর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের ফসল। টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন ও নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার জন্য বেতার তরঙ্গ নির্ধারণ, স্যাটেলাইট অরবিট বরাদ্দকরণ এবং টেলিযোগাযোগ সেবার মানোন্নয়নে নিয়োজিত জাতিসংঘের এই বিশেষায়িত সংস্থার মূল কাজ বলে মন্ত্রী  বিবৃতিতে উল্লেখ করেন।
রোববার বিকেলে ডাক ও টেরিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি এসব কথা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  মোস্তাফা জব্বার উইসিস সম্মেলনে চেয়ারপার্সনের দায়িত্ব পালনের বিরল গৌরব অর্জন করেছেন।
স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড  আজ রোববার থেকে ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যূরো এবং পরে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘর থেকে সংগ্রহ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat