ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৯-০২
  • ৬৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা পরিস্থিতিতে ভারত সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে দুইটি ৯৬০ এলপিএম মেডিকেল অক্সিজেন প্লান্ট ও বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম নিয়ে টহল জাহাজ ‘আইএনএস সাভিত্রী’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। 
এর একটি অক্সিজেন প্লান্ট বাংলাদেশ নৌবাহিনীর জন্য এবং অন্যটি ঢাকা মেডিকেল কলেজের জন্য বরাদ্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর জেটিতে এসে নোঙর করে জাহাজটি। 
চট্টগ্রাম নৌবাহিনী সূত্র জানায়, বাংলাদেশের জন্য দুটি পরিপূর্ণ অক্সিজেন প্লান্ট এবং বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতীয় যুদ্ধ জাহাজ ‘আইএনএস সাভিত্রী’ চট্টগ্রাম বন্দরে এসেছে। সকাল ১০টায় চট্টগ্রাম নৌবাহিনী জেটিতে ভারতীয় টহল জাহাজ ‘আইএনএস সাভিত্রী’র ক্যাপ্টেন কমান্ডার এন রবি সিং এই অক্সিজেন প্লান্ট দুটি হস্তান্তর করেন। 
চট্টগ্রাম নৌবাহিনী ঘাঁটি পতেঙ্গার কমান্ডিং অফিসার সার্জেন্ট কমান্ডার এম মাহাবুবুর রহমান ও ঢাকা মেডিক্যাল কলেজের পক্ষে চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এম শাহরিয়ার কবির অক্সিজেন প্লান্ট গ্রহণ করেন।
আইএনএস সাবিত্রী জেটিতে আসার সময় নৌবাহিনীর চিরায়ত রেওয়াজ অনুযায়ী সুসজ্জিত ব্যান্ড দল বাদ্য পরিবেশন করে। নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার মো. ওমর ফারুকের পরিচালনায় ২৯ সদস্যের ব্যান্ড দলটি পরিবেশন করে- জয় বাংলা বাংলার জয়, ধনধান্যে পুষ্প ভরা, যে মাটির বুকে, একাত্তরের মা জননী, ও ভাই খাঁটি সোনা, প্রতিদিন তোমায় দেখি ইত্যাদি দেশের গান।
উল্লেখ্য, ৩০ আগস্ট ভারতীয় নৌবাহিনীর অফশোর টহল জাহাজ আইএনএস সাবিত্রী বিশাখাপত্তনম ছেড়ে এসেছে। 
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে নোঙর করে জাহাজটি। বাংলাদেশে কোভিড মহামারীর চলমান ঢেউ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকারি সংস্থার চলমান প্রচেষ্টাকে সহযোগিতা করার জন্য অক্সিজেন প্লান্টসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে জাহাজটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat