ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৯-০১
  • ১২৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী বলেছেন, পর্যটন কর্পোরেশনের হোটেল-মোটেল রিজার্ভেশনের সেবা মোবাইল অ্যাপের মাধ্যমে চালু করা হবে। আগামী এক মাসের মধ্যেই গ্রাহকগণ এই সেবা গ্রহণ করতে পারবে।
আজ বুধবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল-মোটেল অনলাইন বুকিং সম্পর্কিত সেবা চালুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠার পর থেকে সময়ের সাথে সাথে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালন ও সেবা প্রদানের আঙ্গিকে নানা পরিবর্তন এসেছে, চাহিদার প্রেক্ষিতে এর সেবা আধুনিকায়ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর হোটেল-মোটেল সমূহের অনলাইন বুকিং সিস্টেম উদ্বোধন করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, পর্যটক বান্ধব এই সফটওয়ারটি ব্যবহার করে বিশ্বের যে কোন প্রান্ত থেকে পর্যটকগণ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল-মোটেলসমূহের রুম বুকিং প্রদান এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা ও ঐকান্তিক ইচ্ছায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ঢাকার শেরেবাংলা নগরে নিজস্ব মালিকানাধীন অত্যাধুনিক পর্যটন ভবন পেয়েছে। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত হোটেল অবকাশ এবং ন্যাশনাল হোটেল ও ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউশনের সংস্কার কার্যক্রম প্রায় সমাপ্তির পথে। এছাড়াও চট্টগ্রামের পারকি, বাগেরহাট, গাজীপুরের শালনা, সিরাজগঞ্জের কাজীপুর, সিলেটের লালাখাল, কুমিল্লা, নাটোর, নেত্রকোনার বিজয়পুর, শেরপুরের গজনী ও নারায়ণগঞ্জের পর্যটন সুবিধা প্রদানের জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে হোটেল-মোটেল ও রেস্তোরাঁ নির্মাণের কাজ চলমান রয়েছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন। এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat