ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৯-০১
  • ৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

 আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিব্হন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির বিগত তেতাল্লিশ বছরের ইতিহাস মিথ্যার বেসাতি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের ইতিহাস।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে আওয়ামী লীগ কখনো বিতর্কিত করেনি। উচ্চাভিলাষী ও অপরিনামদর্শী কর্মকান্ডের দ্বারা জিয়া নিজেই ভিলেন হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছেন। ওবায়দুল কাদের আজ বুধবার তাঁর বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জিয়াউর রহমান নিজের জীবদ্দশায় কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক না বললেও এখন বিএনপি নেতারা স্বাধীনতার ঘোষণার অন্যতম পাঠককে ঘোষক হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা করছেন।
তিনি বলেন, জিয়াকে ইতিহাসের নায়ক বানাতে গিয়ে বিএনপি নেতারা তাঁকে শুধু বিতর্কিতই করেনি,ইতিহাসের কাঠগড়ায়ও দাঁড় করিয়েছেন।
এ জাতির যত অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই এসেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যে দলের নেতৃত্বে স্বাধীনতা এসেছে, সে দলের কাছেই স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ সুরক্ষিত।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে বিএনপির মায়াকান্না তাদের কমিটমেন্টের অন্তঃসারশূন্যতা প্রকাশ করে। স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার ফাঁকা বুলি  কেবল বিএনপির মুখেই মানায়।
‘স্বাধীনতার আন্দোলন জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছিলো’ বিএনপি নেতাদের এ বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটি বিএনপি নেতাদের সর্বশেষ আবিস্কার এবং ইতিহাস বিকৃতির নবরূপ।
ওবায়দুল কাদের বলেন, হাজার বছরের আরাধ্য স্বাধীনতার অমীয় সুধা পানে জাতিকে ধাপে ধাপে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  অথচ বিএনপি বঙ্গবন্ধুর পাশে জিয়াকে প্রতিষ্ঠা করার যে অপচেষ্টা করছে তা চরম ধৃষ্টতার শামিল।
তিনি বলেন, একজন মহানায়ক,  আজন্ম সংগ্রামী মুক্তির  রোল মডেলের পাশে গণতন্ত্র হত্যাকারি, হত্যাকান্ডের বেনিফিশিয়ারী, মুখোশপরা গণতন্ত্রীর স্থান হতে পারে না।
ওবায়দুল কাদের বলেন, ইতিহাসের যে সত্য দিবালোকের মতো স্পষ্ট তা চাপা দিয়ে কারো কোন লাভ নেই। এটা বিএনপি যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই দেশের জন্য মঙ্গল

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat