ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৮-৩১
  • ৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে পাঞ্জশির উপত্যকায় সোমবার (৩০ আগস্ট) রাতে মিলিশিয়া যোদ্ধাদের সঙ্গে তালেবান বাহিনীর সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত হয়েছে বলে জানিয়েছে মিলিশিয়া গোষ্ঠীটির এক প্রতিনিধি।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, পাঞ্জশিরে আহমেদ মাসুদের অনুগত বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেসের (এনআরএফ) মুখপাত্র ফাহিম দাশতি বলেছেন, উপত্যকার পশ্চিম প্রবেশদ্বারে এনআরএফ-এর লক্ষ্যবস্তুতে তালেবান হামলা চালালে দুই পক্ষের মধ্যে লড়াইয়ের সূত্রপাত।
তার ভাষ্যমতে, উপত্যকার প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী তার পরীক্ষা নেওয়ার জন্য চালানো এই হামলা প্রতিহত করা হয়েছে। তাতে ৭ তালেবান নিহত এবং আরও আট জন আহত হয়েছেন। হামলায় এনআরএফ বাহিনীর দুই সদস্যও আহত হয়েছেন। তবে এ নিয়ে তাৎক্ষণিকভাবে তালেবানোর কোনো মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি।
আফগানিস্তানে এখনও পর্যন্ত পঞ্জশির একমাত্র ঘাঁটি যেখানে তালেবান যোদ্ধাদের প্রতিরোধ করা হয়েছে। শুধু এবারে তালেবান ঠেকানো নয়, গত ৪০ বছরের ইতিহাসে এই উপত্যকা বিভিন্ন সময়ে নানা বাহিনীর বহিরাক্রমণ প্রতিহত করে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat