ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৮-২৯
  • ৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাঙালিদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠনের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জলে স্থলে অন্তরীক্ষে বাংলাদেশের ভিত রচনা করে গেছেন। সেই ভিতের ওপর দাঁড়িয়েই আমরা আজ ছিটমহল সমাধান করেছি, সমুদ্রে জয় করেছি আরেক বাংলাদেশ এবং আমাদের স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করছে। 
তিনি আজ বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে ই-কমার্স এসোসিয়েশন অভ বাংলাদেশ-ই-ক্যাব আয়োজিত ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ, তারুণ্য ও তথ্যপ্রযুক্তি’ শীর্ষক অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুল ওয়াহেদ তমালের পরিচালনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশেষ অতিথি হিসেবে, সংসদ সদস্য নাহিম রাজ্জাক আমন্ত্রিত অতিথি হিসেবে, শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল প্রধান আলোচক হিসেবে এবং এফবিসিসিআই পরিচালক সেরনিয়াবাত মঈন উদ্দিন আব্দুল্লাহ আলোচক হিসেবে সভায় বক্তব্য রাখেন। 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর বিজ্ঞান ও প্রযুক্তি ভাবনার পরিচয় মেলে বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন, বাংলাদেশকে জাতিসংঘের সমুদ্রসীমা সম্পর্কিত কমিটি আনক্লজ এর সদস্য হিসেবে অন্তর্ভূক্তি, এই ভূখন্ডের তেল ও গ্যাস ক্ষেত্রগুলোর মালিকানা দেশের অধিকারে নিয়ে আসার মধ্য দিয়ে। সেকারণেই জলে স্থলে অন্তরীক্ষে আজ বাংলাদেশের বিজয় কেতন উড়ছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডকে প্রাসাদ ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করে ড. হাছান বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। নতুন প্রজন্মের কাছে পুরো ইতিহাস উন্মোচনের জন্য হত্যাকান্ডের পেছনের ষড়যন্ত্রকারীদেরও বিচার হওয়া এখন সময়ের দাবি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নতুন প্রজন্মকে মেধা, মূল্যবোধ, দেশপ্রেম এবং প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বস্তুগত বা অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আত্মিক উন্নয়ন আমাদেরকে জাতিগতভাবে আরো উন্নত করে তুলবে।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবনের প্রতিটি অধ্যায় সম্পর্কে বিশদ জ্ঞানলাভের আহ্বান জানিয়ে বলেন, জাতির পিতার আদর্শে জীবন গড়তে পারলেই আদর্শ বাঙালি হিসেবে জাতির জন্য অবদান রাখা সম্ভব। অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল বাংলাদেশের অভ্যূদয় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত অগ্রগতির বিশ্লেষণে দেশের স্থপতি হিসেবে বঙ্গবন্ধু এবং আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান এবং তথ্যপ্রযুক্তিতে বলীয়ান তরুণ প্রজন্মের অগ্রযাত্রা তুলে ধরেন। 
ই-ক্যাব সভাপতি শমী কায়সার দেশে ই-কমার্সের প্রসারের জন্য সরকারের প্রতি ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ সালে সরকার গঠনের পর এদেশে ব্যবসা বাণিজ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রযাত্রার কথা উল্লেখ করে বলেন, ই-কমার্স ডিজিটাল বাংলাদেশের অন্যতম বৃহত্তম ক্ষেত্র। এর নিরাপদ প্রসারের মাধ্যমে  বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপায়ন সম্ভব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat