ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৮-২৯
  • ৭১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে লইস্কার বিলে দুর্ঘটনাকবলিত ট্রলারটি অবশেষে উদ্ধার করা হয়েছে। তিনদিন পর উদ্ধার কাজের পরিসমাপ্তি ঘটেছে। রবিবার সকালে ফায়ার সার্ভিসের একটি টিমের সহায়তায় উদ্ধারকারী দলটি নদীর তলদেশ থেকে ক্রেনের মাধ্যমে ট্রলারটি উদ্ধার করে। 
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, গত শুক্রবার দুর্ঘটনার পর-পর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করে এবং ২২জনের মরদেহ উদ্ধার করে। এরপর আজ সকালে ২০টনের একটি চেইন কাপ্পার মাধ্যমে এটি পানির নীচ থেকে উপরে উঠানো হয়। এর নীচ বা কোথাও কোন মরদেহ খুঁজে পাওয়া যায়নি। 
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন জানিয়েছেন, এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
উল্লেখ্য, শুক্রবার বিকালে লইস্কার বিলে বালুবাহী ট্রলার ও যাত্রীবোঝাই ট্রলারের মধ্যে সংঘর্ষে নারীও শিশুসহ ২২ জন নিহত হয়। এ ঘটনা ৩সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারেরর পক্ষ থেকে ৭ জনকে আসামী করে বিজনগর থানায় মামলা হয়। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার  করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat