ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৮-২৯
  • ১০২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির ফেলো বুলবুল চৌধুরীর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদার নেতৃত্বে একাডেমি পরিবার পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুলবুল চৌধুরীর মরদেহে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এ সময় মন্ত্রণালয়ের যুগ্মসচিব অসীম কুমার দে উপস্থিত ছিলেন। 
দুপুর ১২ টা পর্যন্ত বুলবুল চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদনে অংশ নেয়Ñ জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, প্রকাশনা সংস্থা-পুথিনিলয়, নবান্ন প্রকাশনী, সাপ্তাহিক এই সময় এবং ঢাকা টাইমস। 
শ্রদ্ধা নিবেদন-পর্বে উপস্থিত ছিলেন- শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, শিশুসাহিত্যিক মালেক মাহমুদ,কথাসাহিত্যিক মাহবুব রেজা, কথাসাহিত্যিক জামাল রেজা, কথাসাহিত্যিক হাবিবুল্লাহ ফাহাদ, কবি রুদ্র আরিফ, কবি অনন্ত উজ্জ্বল, কবি হানিফ খান, গবেষক কাজল ঘোষ, প্রকাশকÑ ফরিদ আহমেদ, মাজহারুল ইসলাম, শাহাদাত হোসেন, আলমগীর সিকদার লোটন, শ্যামল পাল, হাবিবুর রহমান রুবেল, তপন মাহমুদ প্রমুখ।
বাংলা একাডেমি প্রাঙ্গণে বুলবুল চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন একাডেমির পরিচালক ড. মো. হাসান কবীর। 
এসময় বাংলা একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমান, পরিচালক, উপপরিচালক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য,কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির ফেলো বুলবুল চৌধুরী ২৮শে আগস্ট  মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat