ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৮-২৮
  • ৭২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আজ ময়মনসিংহ প্রেসক্লাবে দিনব্যাপী এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শরীফ আহমেদ বলেন, ব্রিটিশ সরকারের ধারাবাহিকতায় পাকিস্তানী শাসকগোষ্ঠী এদেশে তাদের শাসন ও শোষণকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে সঠিক তথ্য প্রবাহে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। 
তিনি বলেন,স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বিভিন্ন অগণতান্ত্রিক সরকার তাদের পদাঙ্ক অনুসরণ করেছে। কিন্তু বর্তমান সরকার তথ্যকে জনগণের নাগালে পৌঁছে দিয়েছে।
শরীফ আহমেদ বলেন, বর্তমান সরকারের আমলে সর্বোচ্চ সংখ্যক টেলিভিশন চ্যানেল এবং কমিউনিটি রেডিওর অনুমোদন প্রদান করা হয়েছে। দেশে প্রথমবারের মতো অনলাইন নিউজ পোর্টালের রেজিস্ট্রেশন প্রদান করা হয়েছে। স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচারে বিদেশি নির্ভরতা পরিহার করে নিজস্ব বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে দেশের সকল টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করেছে। তিনি বলেন, অসহায়, দুস্থ ও দুর্ঘটনায় আহত ও নিহত সাংবাদিক ও তাদের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছে।
ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat