ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৮-২৮
  • ১১৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল প্রযুক্তির বদৌলতে হাওরসহ দেশের সর্বত্র প্রচলিত চাষাবাদ বদলে যাবে। নতুন প্রযুক্তি উপযোগি শিক্ষা না হলে সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকা যাবে না উল্লেখ করে তিনি বলেন,‘ডিজিটাল প্রযুক্তি যুগের বড় সংকটের নাম সাধারণ শিক্ষায় শিক্ষিত লোকের চাকুরীর সংকট। এই সংকট দূর করতে সরকার বদ্ধপরিকর।’
মন্ত্রী আজ নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার  বন্যার্তদের মধ্যে হুয়াওয়ে টেকনোলজি (বাংলাদেশ) লিমিটেডের দেয়া ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত এক ভার্চূয়্যাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
নেত্রকোণার জেলা প্রশাসক কাজী আবদুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, হুয়াওয়ে টেকনোলজি (বাংলাদেশ) লিমিটেড’র সিইও ঝাং ঝেংজিয়ান, স্থানীয়-উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুমন চক্রবর্তী, উপজেলা নির্বাহী কর্মকর্তা  এএইচএম আরিফুল ইসলাম,নেত্রকোণা জেলা পরিষদের সদস্য  গোলাম আবু ইসহাক এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা  নাজিম উদ্দিন সরকার বক্তৃতা করেন।
মোস্তাফা জব্বার বলেন,ঢাকায় থেকে হাওরের ভার্চূয়্যাল প্রোগ্রাম করা-অভাবনীয় একটি বিষয়। তিনি বলেন, ভৈরব বাজার থেকে উত্তরে গারো পাহাড় পর্যন্ত বিস্তৃর্ণ হাওর এলাকার জীবন যাপন আর দেশের অন্য এলাকার জীবন যাপন এক নয়। এই সমগ্র-এলাকা ‘বর্ষায় সাগর এবং হেমন্তে প্রান্তর হয়ে যায়’। এ এলাকার যোগাযোগ ‘বর্ষায় নাও আর হেমন্তে পাও’- এ কথা উল্লেখ করে হাওর অঞ্চলে মুক্তিযুদ্ধকালিন মুজিব বাহিনীর কমান্ডার মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে গত ১২ বছরে এখানকার জীবন ধারা পাল্টে গেছে। তিনি বলেন, হাওর এলাকা থেকে এখন আইসিটি কোম্পানি পরিচালিত হচ্ছে। ধর্মপাশার ৫ মাইল দূরের একটি গ্রাম থেকে পৃথিবীর ২১টি দেশের আউটসোর্সিং কাজ করা হচ্ছে। সেখানে ৪৮ জন প্রোগ্রামার এখন কাজ করছে। এটাই হলো ডিজিটাল বাংলাদেশের অর্জন।
অনুষ্ঠানে বক্তারা, ডিজিটাল প্রযুক্তির বিকাশ, যোগাযোগ এবং কৃষিসহ সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন এবং এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat