ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৮-২৭
  • ৪৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশে একটি পরিবারও দরিদ্র থাকবে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে আমরা সম্মানের সাথে মাথা উঁচু করে জীবন যাপন করতে পারছি।
তিনি বলেন, ‘ইতিমধ্যে বর্তমান সরকার যাদের ঘর নেই তাদের ঘরের ব্যবস্থা করছেন এবং দরিদ্রদের স্বাবলম্বী করতে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন।’
আজ বিকেলে জেলা প্রশাসন আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেহেরপুরে কর্মহীন হয়ে পড়া সাংস্কৃতিক ব্যক্তিদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি  বলেন, বর্তমান সরকার প্রথম ধাপে মেহেরপুর ও যশোর জেলার ১৫শ’ দরিদ্র পরিবারকে একটি করে গাভি গরু দিবে। সেই গরুর দুধ থেকে সরকারিভাবে বিভিন্ন খাবার সামগ্রী তৈরি করে বিক্রি করা হবে। এতে করে সেই পরিবারগুলো আর্থিকভাবে লাভবান হবে। আপাতত এই প্রকল্পটি দুটি জেলায় চালু করা হবে। পরবর্তীতে প্রতিটি জেলায় চালু করা হবে।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে কর্মহীন হয়ে পড়া ১২৪ জন সাংস্কৃতিক কর্মীকে ১৩ লাখ ৪৬ হাজার টাকার চেক টাকার চেক তুলে দেন জনপ্রশাসন  প্রতিমন্ত্রী। একই সময় জেলার ১শ’ জন তৃতীয় লিঙ্গের মানুষকে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার ও জেলার সকল গ্রাম পুলিশকে পোশাক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন,
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম ও শহর সমাজ সেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat