ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৮-২৬
  • ৭৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

টালিউডের অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালের আজ দুপুরে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। বুধবার রাতে সঙ্গী যশ দাশগুপ্তের হাত ধরেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন নুসরাত। হাজির ছিলেন ইন্ডাস্ট্রির হাই প্রোফাইলরাও।
বৃহস্পতিবার নুসরাতের হাসপাতালে ভর্তি হওয়ার নেপথ্যে নিঃশব্দে ঘটে গিয়েছিল বেশ কিছু রিয়েল লাইফ চিত্রনাট্য। নুসরাত যে বুধবার হাসপাতালে ভর্তি হবেন এ কথা আগে থেকেই জানা গিয়েছিল। সন্ধে নামতেই নুসরাতের বালিগঞ্জের বাড়ি থেকে নায়িকাকে নিয়েই তার বাড়ি ছাড়তে দেখা যায় যশকে। যশই চালাচ্ছিলেন গাড়িটি। বেশ কিছুক্ষণ নিজেরা সময় কাটিয়ে নুসরাতকে নিয়ে যশ চলে যান তার বাড়িতে। সেখানে যশের মা থাকেন। রাত গভীর হতেই যশকে সঙ্গী করে নুসরাতের গাড়ি ছুটল শহরের এক নামজাদা বেসরকারি হাসপাতালে।
বিগত বেশ কয়েক মাস ধরে নুসরাত ও তার মাতৃত্ব নিয়ে যেন ঝড় বয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নুসরাতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জৈন জানিয়েছিলেন সন্তানের বাবা তিনি নন। অন্য দিকে, নুসরাত এক বিবৃতিতে জানিয়েছিলেন নিখিলের সঙ্গে তুরস্কতে যে ‘বিয়ে’ হয়েছিল তার তা ভারতে ‘বৈধ’ নয় কারণ আইনত তাদের বিয়ে হয়নি। তারা লিভ-ইন সম্পর্কে ছিলেন।
যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের বিশেষ সম্পর্কের কারণেই নাকি নিখিলের সঙ্গে তার দাম্পত্যে ভাঙন ধরে, এ জল্পনাও বিভিন্ন মহলে তৈরি হয়। গোটা সময়টা কার্যত চুপই ছিলেন তারা। তবে বিগত বেশ কিছু দিন ধরে ডেটের ছবি যেন বুঝিয়ে দিচ্ছিল অনেক কিছু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat