ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৮-২৪
  • ৭৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলায় উপজেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে ‘কার্প’ জাতীয় মাছের পোনা অবমুক্ত শুরু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আকতার জানান, দেড় লাখ টাকার কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে সদর উপজেলার ২৭টি প্রাতিষ্ঠানের পুুকুরে। মৎস্য অধিদপ্তরের ‘রাজস্ব বাজেটের আওতায়’ ওই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, জেলার ছয় উপজেলার শতাধিক পুকুরে ছয় লাখ ৫৮ হাজার টাকার কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে। যা আজ নীলফামারী থেকে শুরু হলো।
এসময় উপস্থিত ছিলেন- জেলা মৎস্য কর্মকর্তা আশরাফুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. মফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, সান্তনা চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী নূর উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল রায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat