ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৮-২২
  • ৬২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারির মধ্যেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতায় বিদায়ী ২০২০-২১ অর্থবছরে ভ্যাট নিবন্ধনের সংখ্যা বেড়েছে ৬৯ শতাংশ। আগের অর্থবছরে (২০১৯-২০২০) নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১ লাখ ৬৭ হাজার ১৬৯টি। বিদায়ী অর্থবছরে ১ লাখ ১৫ হাজার ৩১টি নতুন নিবন্ধনের ফলে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮২ হাজার ২০০টিতে। এনবিআরের পরিসংখ্যাণ ও গবেষণা বিভাগ থেকে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে, সারাদেশে ১১টি ভ্যাট কমিশনারেটের মধ্যে বিদায়ী অর্থবছরে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে। সেখানে ২০২০-২১ অর্থবছরে নতুন নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৯২। ২০১৯-২০ অর্থবছরে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৪ হাজার ৫০টি, সেটা গত অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ১৪২টি। অর্থ্যাৎ এক বছরে এই কমিশনারেটে ভ্যাট নিবন্ধন বেড়েছে ১১২ শতাংশ।
এনবিআরের পরিসংখ্যাণ ও গবেষণা বিভাগের মহাপরিচালক আনোয়ার হোসেন রোববার বাসসকে বলেন, মাঠ পর্যায়ে কঠোর মনিটারিং ও করদাতাদের ভ্যাট নিবন্ধন গ্রহণে উদ্ধুত্বকরণ কর্মসূচি নতুন ভ্যাট নিবন্ধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান অটোমেশন হওয়ায় করদাতারাও ব্যবসা পরিচালনার স্বার্থে নিবন্ধন নিতে আগ্রহী হচ্ছেন বলে তিনি জানান। তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান নিবন্ধন নিচ্ছে, তাদেরকে কমপ্লায়েন্ট করা সহজ হবে। সেখানে প্রয়োজন হলে অডিট যাচাই করতে পারবে কর কর্মকর্তারা। বিদায়ী অর্থবছরে ভ্যাট নিবন্ধন বৃদ্ধির পাশাপাশি অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ও রাজস্ব আয়ও বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat