ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৮-২২
  • ৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তালেবানের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছিলেন হাজার হাজার মানুষ। সেই মানুষের ভিড়ে ছিলেন সালমানের সহ-অভিনেত্রী ওয়ারিনা হোসেন। কাবুলসহ প্রায় গোটা আফগানিস্তানকে ফের তালেবানের কবলে যেতে দেখে সেই আতঙ্ক ঘিরে ধরেছে তাকেও। মনে পড়ছে ২০ বছর আগের কথা। সাক্ষাৎকারে সেই কথাই জানালেন ‘লাভযাত্রী’র নায়িকা।
২০ বছর আগে তালেবানের হাত থেকে বাঁচতে ওয়ারিনার গোটা পরিবার সে দেশ ছেড়ে পালিয়ে আসেন ভারতে। তারপর থেকে এই দেশকেই নিজের দেশ হিসেবে ভালবাসেন ওয়ারিনা। কিন্তু আফগানিস্তানের কথা মনে পড়ে তার। সপরিবার বনভোজন করার দিনগুলি ভেসে ওঠে তার চোখের সামনে। কাবুলের মনোরম বসন্তে কতো সুন্দর সময় কাটাতেন তারা!
ওয়ারিনা সেই দিনগুলোর সঙ্গে এখনকার সময়কে তুলনা করে বললেন, ‘এখন সে দেশে শুধু শোষণ এবং অত্যাচারের বাতাস বইছে। আগের মত‌ো সুন্দর আফগানিস্তান বোধহয় আর ফিরবে না।’
ওয়ারিনা এখন সে দেশের জনসাধারণের কথা ভেবে আতঙ্কিত। বলেন, ‘ফের শরণার্থীর সংখ্যা বাড়বে। আমি জানি, এতো মানুষকে জায়গা দেওয়া সম্ভব নয় কোনও দেশের পক্ষেই। কিন্তু তাও আমি অনুরোধ করব সমস্ত রাষ্ট্রনেতাকে, এই কঠিন সময়ে আফগানদের পাশে দাঁড়ান। আমি চাই না আফগান মহিলারা নিজেদের দেশেই দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে বসবাস করুন। আমি সৌভাগ্যবান যে ভারত সে সময়ে আমাকে ও আমার পরিবারকে গ্রহণ করেছিল।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat