ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৮-১৮
  • ৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঠিক জন্মদিন কবে, তা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তথ্য-প্রমাণসহ জানাতে বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুব মহিলা লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় নেত্রী, একাধিকবারের প্রধানমন্ত্রী, একটি দলের এতদিনের চেয়ারপারসন; তার জন্মতারিখ কোনটি? এ প্রশ্নের জবাব চাইছি।’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একাধিক জন্মতারিখের উদাহরণ দিয়ে তিনি বলেন, তার মেট্রিকুলেশন সার্টিফিকেট অনুযায়ী জন্মতারিখ একটি, ম্যারেজ রেজ্রিস্টেশনে একটি, প্রধানমন্ত্রী হওয়ার পর একটি, পাসপোর্টে আরেকটি। ৯৫ সালে হঠাৎ করে তার জন্ম তারিখ হলো ১৫ আগস্ট। ২৬ বছর ধরে জাতির সঙ্গে প্রতারণা করে আসছেন তিনি। সর্বশেষ করোনা টেস্টে জন্ম তারিখ দেখলাম ৮ মে ১৯৪৬।
১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকান্ডের জন্য বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দায়ি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এই ঘটনা ঘটানোর দু:সাহস খুনিদের ছিল না। জিয়াউর রহমানই তাদের শক্তি জুগিয়েছিল, সাহস দিয়েছিল। সেখানে হত্যাকান্ডের পর ডালিমকে বলেছিলেন জিয়া, ‘ওয়েল ডান! ইউ হ্যাভ ডান এ গ্রেট জব! সেই ইতিহাস বড় বেদনার ইতিহাস।’
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat