ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৮-১৮
  • ৬৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) ’র আওতায় উঠান বৈঠকের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ভিশন ২০২১ ও ২০৪১ প্রচার করছে জেলা তথ্য অফিস।
জেলা তথ্য অফিস সূত্র জানায়, উঠান বৈঠকে শিশু ও নারী উন্নয়নে সচেতনতাসহ প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ভিশন ২০২১ ও ২০৪১ প্রচার করা হচ্ছে। এ ছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ রোধে জেলা তথ্য অফিস জেলার প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা সাধারণ মানুষকে সচেতন করতে জনসমাগম এলাকায় সচেতনতামূলক উঠান বৈঠক করছে। জেলা তথ্য অফিস বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় আজ (১৮ আগস্ট) বুধবার সদর উপজেলার আমদই ইউনিয়নের কয়তাহার গ্রামে উন্মুক্ত উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে আমদই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আরিফা বিবি সভাপতিত্ব করেন। সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন। এলাকার নারী ও শিশুরা এতে অংশগ্রহণ করেন।
জেলা তথ্য অফিস জানায় , করোনা সংক্রমণ রোধে জরুরী বার্তা প্রচারের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ভিশন ২০২১ ও ২০৪১ উঠান বৈঠকের মাধ্যমে প্রচার করা হচ্ছে। এ ছাড়াও বার্ষিক কর্মসম্পাদক চুক্তি (এপিএ)’র আওতায় মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, বাল্যবিয়ে, করোনা ভাইরাসের টিকা গ্রহণসহ করোনাভাইরাস সংক্রমণ বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জেলার প্রত্যন্ত অঞ্চলে জেলা তথ্য অফিসের উদ্যোগে মাইক যোগে বিশেষ প্রচারণা ও ভিডিও চিত্র প্রদর্শন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান, জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat