ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৮-১৬
  • ৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ক্যারিবীয় দেশ হাইতিতে গত শনিবার ৭.২ মাত্রার ভূমিকম্পে রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা ১ হাজার ২শ’ ছাড়িয়েছে। দরিদ্র দেশটিতে গতমাসে প্রেসিডেন্টের হত্যার পর রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নতুন করে এই প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়লো। 
দেশটির দক্ষিণ-পশ্চিম উপদ্বীপের অন্যান্য শহরগুলোর মতো লি কায়ে শহরের বেশিরভাগ মানুষ পরবর্তী ভূকম্পনের আতঙ্কের মধ্যে তাদের বাড়ির বাইরে রাত কাটিয়েছে। 
রাস্তায় ভবন ও বাড়িঘরের ধ্বংসস্তুপ সরানোর ভারী সরঞ্জামের শব্দে নাকাল অবস্থা, সেইসাথে নিখোঁজদের সন্ধানে চলছে প্রাণপণ অভিযান। 
কর্তৃপক্ষ বলেছে, রাজধানী পোর্ট-অ-প্রিন্সে থেকে প্রায় ১০০ মাইল পশ্চিমে শনিবারের ভূমিকম্পে অন্তত ১,২৯৭ জনের মৃত্যু হয়েছে। ২০১০ সালে এই এলাকায় ভূমিকম্পে ২ লাখের বেশী লোকের মৃত্যু হয়েছে। 
শনিবারের ভূমিকম্পে ১৩,৬০০ ভবন বিধ্বস্ত হয়েছে, ১৩,৭০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫,৭০০ লোক আহত হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat