ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৮-১৫
  • ৫৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানের তালেবান কমান্ডাররা জানিয়েছেন, তারা দেশটির প্রেসিডেনশিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ নিয়েছে। রবিবার (১৫ আগস্ট) একথা জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তবে এখনো ঘটনার বিস্তারিত জানা যায়নি।
এদিকে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গণি দেশ ছেড়ে তাজিকিস্তানে পালিয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন ইন্টেরিয়র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তবে রাষ্ট্রপতির কার্যালয় বলেছে, নিরাপত্তার কারণে আশরাফ গনির চলাচল সম্পর্কে কিছু বলা যাবে না। এদিকে রাজধানী কাবুলে প্রবেশ করা তালেবানের একজন প্রতিনিধি আগে জানিয়েছিলেন, দলটি ঘানির অবস্থান সম্পর্কে খোঁজ নিচ্ছে।
এর আগে, একজন তালেবান মুখপাত্র সুহাইল শাহীন বিবিসিকে জানিয়েছেন, দেশটির জনগণের ওপর কোনো প্রতিশোধ নেবে না তালেবান। তাদের জীবন সম্পূর্ণ নিরাপদ। আমরা দেশ ও জনগণের সেবক।
রবিবার (১৫ আগস্ট) বিবিসির এক লাইভ প্রতিবেদনে এই মুখপাত্রের বরাতে আরো বলা হয়, আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য অপেক্ষা করছি। আমাদের নেতৃত্ব বাহিনীকে নির্দেশ দিয়েছে কাবুলের গেটে থাকতে এবং শহরে প্রবেশ না করতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat