ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৮-১২
  • ১১২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুুমিল্লা (দক্ষিণ) জেলার দেবিদ্বার উপজেলার এক অহসায় ও গরীব পরিবারকে আজ নতুন ঘর নির্মাণে ঢেউটিন ও টাকার চেক প্রদান করেন উপজেলা প্রশাসন।
জানা যায়, গত কিছুদিন ধরে জেলার দেবিদ্বার উপজেলায় জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন একটি পরিবার এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে প্রায় দেবিদ্বার উপজেলা নিবার্হী কর্মকর্তা রাকিব হাসান। পরে তিনি খোঁজ-খবর নিয়ে সত্যতা পান। পরে তিনি গরীব অহসায় আবুল হোসেনের পাশে দাঁড়ান।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে আবুল হোসেনের স্ত্রী রোজিনা আক্তারের হাতে দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ তহবিল থেকে ২বান (১৬টি) ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক এবং উপজেলা পরিষদের আপৎকালীন তহবিল হতে আরো ১০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. গোলাম মাওলা, আনসার ভিডিপি কর্মকর্তা মইনুল হাসান, মৎস্য কর্মকর্তা মো নাসির উদ্দিন ভূঁইয়া, বিআরডিবি কর্মকর্তা রমেন কুমার সাহা প্রমুখ।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, সরকারের নির্দেশনা একটি মানুষও ঘরহীন থাকবে না, তাই আমরা সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে অসহায় আবুল হোসেনের পাশে দাঁড়িয়েছি। অসহায়দের পাশে সরকার সবসময় আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat