ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৮-১২
  • ৭৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আলজেরিয়ায় বুধবার দাবানলে অন্তত ৬৫ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে ২৮ জন সৈন্য। তারা আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ কথা বলা হয়েছে।
এতে আরো বলা হয়, মৃতদের অধিকাংশই রাজধানীর পূর্ব দিকে অবস্থিত তিজি ওউজৌ জেলার। এছাড়া আরো ১২ সৈন্যকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
দেশটির উত্তরাঞ্চলের ১৮টি প্রদেশের ৭০টির বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে রাজধানী আলজিয়ার্সের ্র পূর্বে অবস্থিত কাবিলি অঞ্চলের বেজাইয়ে ও তিজি ওউজৌ জেলায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যায়, কাবিলির পাহাড়ি বন পুড়ে বিশাল ধোঁয়ার কুন্ডলী সৃষ্টি হয়েছে। অঞ্চলটির তিজি ওউজৌ এলাকার ১০টি স্থানে আগুন জ্বলছে।
এদিকে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবিউন নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘বেজাইয়ে ও তিজি ওউজৌ এলাকার ১শ’ জনের মতো বাসিন্দাকে সফলভাবে উদ্ধারের পর ২৮ জন সেনা শহীদ হয়েছে বলে জানতে পেরেছি। এতে আমি খুবই মর্মাহত।’
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজৌদ অভিযোগ করে বলেছেন, উদ্দেশ্যমূলকভাবে লাগানো আগুন থেকে দাবানল ছড়িয়েছে।
তিজি ওউজৌ এলাকা পরিদর্শনে গিয়ে বলেন, একই সময়ে ৫০টি স্থানে আগুন লাগার ঘটনা অবিশ্বাস্য। আগুন লাগানোর পেছনে অপরাধীদের হাত রয়েছে।
দেশটির রাষ্ট্রীয় বেতারের খবরে বলা হয়েছে, আগুন লাগানোর অভিযোগে দেশটির মেদেয়া ও আন্নাবা জেলা থেকে সন্দেহভাজন তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat