ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৮-১১
  • ৭৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ইথিওপিয়ার উত্তরাঞ্চলে ব্যাপক সংঘাতে গৃহহীন হয়ে পড়া বেসামরিক নাগরিকদের ওপর হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং অনেক লোক আহত হয়েছেন। মঙ্গলবার হাসপাতালের এক কর্মকর্তা এএফপি’কে একথা জানান। খবর এএফপি’র।
 দুবতি রেফারেল হাসপাতালের পরিচালক ডা. আবুবকার মাহামুদ জানান, আফার অঞ্চলের শহর গালিকমায় গত ৫ আগস্ট এ ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হাসপাতালটিতে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
আবুবকার এএফপি’কে বলেন, ‘১২টি মৃত দেহ হাসপাতালে আনা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘ওই হামলায় প্রায় ৫০ জন আহত হন। তাদের প্রায় ৭৫ শতাংশ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।’
আবুবকার জানান, এ হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিরা হাসপাতাল কর্মকর্তাদের বলেন যে তারা টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) যোদ্ধাদের হামলার শিকার হন।
প্রধানমন্ত্রী আবি আহমেদ টিপিএলএফ যোদ্ধাদের উৎখাতে টাইগ্রে অঞ্চলে সৈন্য পাঠানোয় গত নভেম্বর থেকে ইথিওপিয়ার উত্তরাঞ্চলে ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat