ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৮-১০
  • ৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় ১০ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ৮৭৯ জনের নমুনায় জীবাণু শনাক্ত হয়। সংক্রমণ হার ২৯ দশমিক ৩৩ শতাংশ।
আজ সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এন্টিজেন টেস্ট, কক্সবাজার মেডিক্যাল কলেজ ও দশটি ল্যাবে গতকাল সোমবার চট্টগ্রামের ২ হাজার ৯৯৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৮৭৯ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের বাসিন্দা ৬২৬ জন ও ১৪ উপজেলার ২৫৩ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ৮০ জন, রাউজানে ৬৫ জন, রাঙ্গুনিয়ায় ২৫ জন, পটিয়ায় ২১ জন, সীতাকুন্ডে ১৯ জন, ফটিকছড়িতে ১০ জন, মিরসরাইয়ে ৯ জন, সাতকানিয়ায় ৭ জন, আনোয়ারায় ৬ জন, বোয়ালখালী ও বাঁশখালীতে ৪ জন করে এবং লোহাগাড়া, চন্দনাইশ ও সন্দ্বীপে ১ জন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৯১ হাজার ৯০৭ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৬৭ হাজার ৮৯৪ জন ও গ্রামের ২৪ হাজার ১৩ জন।
গতকাল করোনায় শহরের ও গ্রামের ৫ জন করে মারা যান। ফলে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৮২ জন হয়েছে। এতে শহরের বাসিন্দা ৬৩১ জন ও গ্রামের ৪৫১ জন। ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, গতকাল সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয়েছে ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে। এখানে ৫৫৬ টি নমুনা পরীক্ষায় শহরের ১১৯ ও গ্রামের ২২ টিতে ভাইরাস পাওয়া যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪২৪ জনের নমুনার মধ্যে গ্রামের ৭ জনসহ ১৩৭ জন আক্রান্ত শনাক্ত হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৩৪০ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ৬৪ ও গ্রামের ৬৪ জন জীবাণুবাহক চিহ্নিত হন। ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৬৩ টি নমুনার মধ্যে শহরের ৩৮ ও গ্রামের ৭১ টিতে করোনার জীবাণুর উপস্থিতি মেলে। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৫৩০ জনের এন্টিজেন টেস্টে শহরের ৪৯ ও গ্রামের ৬৫ জন সংক্রমিত বলে জানানো হয়। নগরীর একমাত্র বিশেষায়িত কোভিড চিকিৎসা কেন্দ্র আন্দরকিল¬া জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ পরীক্ষিত ২৪ টি নমুনায় ১৬ টির পজিটিভ রেজাল্ট আসে। এরা সবাই শহরের বাসিন্দা।
বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৩৮২ টি নমুনা পরীক্ষা হলে গ্রামের ৫ টিসহ ৮৩ টি, ইম্পেরিয়াল হাসপাতালে ১৫৪ টি নমুনার মধ্যে গ্রামের ৪ টিসহ ৩৬ টি, মা ও শিশু হাসপাতালে ৬২ টি নমুনায় গ্রামের ৪ টিসহ ২২ টি, মেডিকেল সেন্টারে ৫৯ টি নমুনা পরীক্ষায় গ্রামের একটিসহ ২৪ টি এবং এপিক হেলথ কেয়ারে ১৮২ টি নমুনায় শহরের ৫৯ ও গ্রামের ১০ টিতে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।
এদিন চট্টগ্রামের ২১ জনের নমুনা কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় সবগুলোরই ফলাফল নেগেটিভ  আসে। ল্যাবভিত্তিক রিপোর্ট বিশে¬ষণে বিআইটিআইডি’তে ২৫ দশমিক ৩৬ শতাংশ, চমেকে ৩২ দশমিক ৩১, চবিতে ৩৭ দশমিক ৬৪, সিভাসু’তে ৪১ দশমিক ৪৪, এন্টিজেন টেস্ট ২১ দশমিক ৫১, আরটিআরএলে ৬৬ দশমিক ৬৬, শেভরনে ২১ দশমিক ৭৩, ইম্পেরিয়াল হাসপাতালে ২৩ দশমিক ৩৭, মা ও শিশু হাসপাতালে ৩৫ দশমিক ৪৮, মেডিকেল সেন্টারে ৪০ দশমিক ৬৮, এপিক হেলথ কেয়ারে ৩৭ দশমিক ৯১ এবং কক্সবাজার মেডিকেলে ০ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat