ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৮-১০
  • ৬৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলায় আজ মঙ্গলবার নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এসএম সুলতান স্মৃতি কমপ্লেক্স ও শিশুস্বর্গে  কোরআন খানি, শিল্পীর সমাধিতে পুস্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ, মাজার জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মূর্ছনা সঙ্গীত একাডেমিসহ সরকারি ও বে-সরকারি বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে  স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টায় চিত্রশিল্পী সুলতানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।  
চিত্রশিল্পীর ৯৭তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ফখরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার মো: রিয়াজুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি মলয় কুন্ডু, সেক্রেটারী শরফুল আলম লিটু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সেক্রেটারি শামীমূল ইসলাম টুলু, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, সুলতান আর্ট কলেজের অধ্যক্ষ অনাদী বৈরাগী প্রমূখ উপস্থিত ছিলেন।
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর চিরকুমার, অসাম্প্রদায়িক এ শিল্পী দীর্ঘদিন শ্বাসকষ্টে ভোগার পর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। নড়াইলের নিজ বাড়ির আঙ্গিনায় তাকে সমাহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat