ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৮-০৯
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লন্ডনে হাই কমিশন বঙ্গমাতার জীবনের ওপর বই ও প্রবন্ধের বিশেষ  ইংরেজি সংস্করণের মোড়ক উন্মোচন করেছে।বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিবের ৯১তম জন্মর্বাষিকীতে সেখানকার সময় অনুযায়ি গতকাল বাংলাদেশ হাই কমিশন  ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছার প্রতি বিন¤্র শ্রদ্ধা সংগ্রামে-সংকটের নির্ভীক সাথী’ র্শীষক এক স্মারক ভার্চুয়াল অনুষ্ঠানে এ বই ও প্রবন্ধের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা এম.পি. বঙ্গমাতার জীবনের ওপর লেখা বই ও প্রবন্ধের বিশেষ ইংরেজি সংস্করণের মোড়ক উন্মোচন করেন।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের সভাপতিত্বে স্মারক অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট রাজনৈতিক কর্মী ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, এমপি।
আলোচনায় অংশ গ্রহণ করেন শিশু একাডেমির সভাপতি প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব লাকি ইনাম, যুক্তরাজ্যে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ ও ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির নেতৃস্থানীয় সদস্য সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
এই ভার্চুয়াল স্মারক অনুষ্ঠানে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তির্বগসহ তরুণ প্রজন্মের অনেকে অংশ গ্রহণ করে বঙ্গমাতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বঙ্গমাতার জীবনের ওপর লন্ডন মিশনের বিশেষ ইংরেজি প্রকাশনার উদ্যোগকে স্বাগত: জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী।
ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেন, ‘বঙ্গমাতা সরাসরি রাজনীতিতে যুক্ত ছিলেন না। কিন্তু তিনি ছিলেন দেশপ্রেমে উদ্বুদ্ধ একজন অত্যন্ত রাজনীতি সচেতন এবং রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গবন্ধুর অন্যতম পথ প্রর্দশক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat