ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৮-০৮
  • ৫৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস মহামারির কারণে সীমান্ত প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর রবিবার রাষ্ট্রীয় মিডিয়ার বলা হয়, সৌদি আরব পবিত্র মক্কা নগরীতে সফর এবং ওমরাহ পালনের জন্য টিকাপ্রাপ্ত বিদেশীদের গ্রহণ শুরু করবে। 
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বিদেশী ওমরাহ পালনকারীদের সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রনালয়ের কর্তৃপক্ষ সোমবার থেকে “ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ’র অনুরোধ গ্রহণ” শুরু করবে। 
হজ বছরে একবার অনুষ্ঠিত হয়, ওমরাহ এই হজ থেকে আলাদা এবং যে কোন সময় ওমরাহ পালন করা যায়। প্রতি বছর বিশ্ব থেকে লাখ লাখ লোক ওমরাহ পালনে সৌদি আরব সফর করেন।
কোভিড-১৯ মহামারি হজ ও ওমরাহ উভয়ই ব্যাপকভাবে ব্যাহত করে, এটি সৌদি আরবের রাজস্ব আয়ের অন্যতম মাধ্যম, হজ ও ওমরাহ থেকে সৌদির বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করে। 
রবিবারের ঘোষণার আগে কেবল সৌদি আরবে বসবাসকারী টিকাপ্রাপ্তরা হজ্জ ও ওমরাহ পালন করার সুযোগ পেতেন, মহামারি শুরুর পর হজ্জ পালনের সুযোগ সীমিত করা হয়।
সৌদি উপমন্ত্রী আবদুল ফাত্তাহ বিন সুলাইমান মাশাতের উদ্ধৃতি দিয়ে এসপিএ প্রতিবেদনে বলা হয়েছে, যে কোন বিদেশী হজ ও ওমরাহ যাত্রীকে সৌদি স্বীকৃত টিকা নিতে হবে এবং কোয়ারেন্টাইনে যেতে সম্মত থাকতে হবে। মহামারির কারণে সীমান্ত বন্ধ থাকায় সৌদি আরব ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত মাত্র ৪ লাখ হজ ও ওমরাহ যাত্রীকে সে দেশে যাওয়ার অনুমোদন দিয়েছে। 
সৌদি আরবে প্রায় ৫ লাখ ৩২ হাজার লোক করোনা আক্রান্ত হয়েছে এবং ৮ হাজার ৩০০ বেশী লোকের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat