ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৮-০৫
  • ৫৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় রেকর্ডসংখ্যক ২৬৪ জন মারা গেছেন। এর আগে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ২৭ জুলাই ২৫৮ জন।
আজ মৃতদের মধ্যে পুরুষ ১৪০ ও নারী ১২৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯০২ জনে । এদিকে আজ নতুন আক্রান্ত হয়েছে ১২ হাজার ৭৪৪ জন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৬৫ শতাংশ। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৬৮৪ জন, ৬৭ দশমিক ০৪ শতাংশ এবং নারী ৭ হাজার ২১৮ জন, ৩২ দশমিক ৯৬ শতাংশ।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছর বয়সী ১ জন, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৫ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ২৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩১ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫৯ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৭৪ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৫০ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১৫ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ৩ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ৩৫ জন, বরিশাল বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন রয়েছেন। এদের মধ্যে ১৯০ জন সরকারি, ৫৫ জন বেসরকারি হাসপাতালে এবং ১৯ জন বাসায় মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় ৪৬ হাজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষায় ১২ হাজার ৭৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৪৯ হাজার ৫১৪ জনের নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৮১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায়  শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৭ দশমিক ৯১ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৭৯ শতাংশ কম।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৫ হাজার ৩৬৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৪৭ জন। ঢাকায় শনাক্তের হার ২০ দশমিক ৩৩ শতাংশ। গতকাল এই জেলায় ১৬ হাজার ২৩৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ১০৯ জন। যা ২৫ দশমিক ৩০ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪৭ জন। গতকাল ৪০ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৭৯ লাখ ৯৫ হাজার ৬৭৮ জনের নমুনা পরীক্ষায় ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ১৬ হাজার ১১২ জন। গতকালের চেয়ে আজ ৩২৬ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৪৭ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৭ দশমিক ১২ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৩৫ শতাংশ বেশি।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৫২২ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৫১ হাজার ৯০২ জনের। গতকালের চেয়ে আজ ৫ হাজার ৩৮০ টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ হাজার ৯৯৫ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৪৯ হাজার ৫১৪ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৫১৯ টি নমুনা কম পরীক্ষা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat