ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৮-০৪
  • ৬৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছে শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। 
আজ বুধবার দুপুরে সংগঠনের কার্যালয়ে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের কাছে এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) চৌধুরী কামরুজ্জামান কামাল।
এসময় প্রাণ-আরএফএল গ্রুপ ডিআরইউকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে ৬ হাজার সার্জিক্যাল মাস্ক ও ২ হাজার হ্যান্ড স্যানিটাইজার প্রদান করে। 
ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী সংগঠনের সদস্যদের পাশে থাকায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রতি ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও পাশে থাকার আহ্বান জানান।
ডিআরইউ সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (জনসংযোগ বিভাগ) তৌহিদুজ্জামান, ডিআরইউ’র যুগ্ম-সম্পাদক আরাফাত দাড়িয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, রহমান আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat