ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৮-০৪
  • ৮১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জ, জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাকা টেলিখারি ফেরীঘাট এলাকায় আজ (০৪ আগষ্ট ২০২১) বুধবার দুপুর ১২টায় বজ্রপাতে একই পরিবারের সাতজনসহ কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১৫ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি জানান, পদ্মা নদী পার হয়ে একটি বরযাত্রীর দল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। বেলা ১২টার দিকে পথে বৃষ্টি শুরু হলে তারা টেলিখারি এলাকায় নেমে একটি চালার নিচে অপেক্ষা করছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ১৫ জন মারা যান এবং হাসপাতালে নেয়ার পথে আরও দু’জন মারা যান।
ইউএনও বলেন, নিহতদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৫ জন মহিলা। তাৎক্ষণিকভাবে সব মৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা না গেলেও জানা গেছে, নিহতদের মধ্যে ১৬ জন সদর উপজেলার এবং একজন শিবগঞ্জ উপজেলার। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নুরুন্নাহার নাসু জানান, হাসপাতালে ৬টি মৃতদেহ এবং ৪ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে।
তিনি বলেন, আহত চারজনের অবস্থা খুবই সংকটজনক এবং তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat