ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৮-০৩
  • ৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে টস হেরে প্রথম ব্যাটিং করছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। 
সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে খেলা টি-টুয়েন্টি ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোহাম্মদ সাইফ উদ্দিন ও তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও মাহেদি হাসান। 
এই প্রথমবারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক টি-টুয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সদ্যই জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ জয়ে আত্মবিশ্বাসী টাইগাররা। 
এখন পর্যন্ত টি-টুয়েন্টি ফরম্যাটে চার ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে জয়ে দেখা পায়নি বাংলাদেশ। 
বাংলাদেশ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শামীম হোসেন, মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ। 
অস্ট্রেলিয়া একাদশ : ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), জশ ফিলিপ, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, মইসেস হেনরিক্স, অ্যাশটন টার্নার, অ্যাস্টন আগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্র টাই, জশ হ্যাজলউড ও এডাম জাম্পা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat