ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৮-০৩
  • ৭২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

২৩ বছর ধরে নিখোঁজ থাকার পর ক্ষেতলাল থানা পুলিশের সহায়তায় বাড়ি ফিরে গেলেন শেখ আবু তালেব (৬০) নামে এক ব্যাক্তি। 
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল জানান, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কবুতরখোলা গ্রামের মৃত শেখ সাবেক আলীর একমাত্র ছেলে শেখ আবু তালেব। গত ২৭ জুলাই ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থতা জনিত কারণে ভর্তি হন। নাম-ঠিকানা হীন অবস্থায় ভর্তি হওয়ার কারণে  ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আতাউর রহমান বিষয়টি ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে  জানায়। আবু তালেবের কথার সূত্র ধরে ক্ষেতলাল থানা পুলিশ বিষয়টি নিয়ে  শ্রীনগর থানার মাধ্যমে যোগাযোগ করেন এবং আত্মীয়স্বজনদের খবর দেন। এ অবস্থায় নিখোঁজ ব্যাক্তি  শেখ আবু তালেবের দুই ভাগিনা মোস্তাফিজুর রহমান ও বেলাল হোসেন জয়পুরহাটে ছুটে আসেন। গতকাল বিকেলে  ক্ষেতলাল থানা পুলিশ ২৩ বছর ধরে নিখোঁজ হওয়া শেখ আবু তালেবকে তাদের হাতে তুলে দেন। ভাগিনা মোস্তাফিজুর রহমান জানান, মামা শেখ আবু তালেব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এপলাইড ফিজিক্সে মাষ্টার্স করেন।  মাথায় একটু সমস্যা থাকায় তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যাননি।  মোস্তাফিজুর ও বেলাল হোসেন সেই সময় অনেক ছোট থাকায় কি ঘটনায় তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায়নি তা বিস্তারিত বলতে পারেনি। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, জয়পুরহাটের বিভিন্ন এলাকায়  থেকে শেখ আবু তালেব গাছের চারার  গ্রাফ্টিং কাজ করতেন। এ ভাবে দিনমজুরী করে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেছেন। কিছুটা স্মৃতিহ্রাস ঘটেছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat