ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৭-২৮
  • ৬৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় আজ আকিজ গ্রুপের কোমল পানিয় ভর্তি কাভার্ডভ্যানের ধাক্কায় এক দম্পতি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার বানিয়াজান ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের হেলালউদ্দিন (৪৫) ও তার স্ত্রী সুন্দরী বেগম (৪০)।
আজ বুধবার সকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বানিয়াজান বাসস্ট্যান্ডের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে হেলালউদ্দিন ও তার স্ত্রী সুন্দরী বেগম তাদের বাড়ীর পাশে মাছ ধরতে যান।মাছ ধরে বাড়ী ফেরার পথে সড়ক পারাপারের সময় জামালপুরগামী আকিজ গ্রুপের কোমল পানিয় ভর্তি একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-১২৬২) তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করে ধনবাড়ী থানায় নিয়ে গেছে।
কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat