ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৭-২৮
  • ৫২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যে সফররত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন জলবায়ু পরিবর্তন বিষয়ক ‘দ্য জুলাই মিনিস্টিরিয়াল’ এ যোগদান শেষে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় যোগদান করেছেন। 
তিনি হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের আমন্ত্রণে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন শেষে এই মতবিনিময় সভায় যোগদান করেন। এ সময় পরিবেশ সচিব মো. মোস্তফা কামাল ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো.আশরাফ উদ্দিন, হাইকমিশনের উর্ধতন কর্মকর্তা ও যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, পরিবেশমন্ত্রী হাইকমিশনে কর্মরত সকল কর্মকর্তাদের সঙ্গে এক সভায় মিলিত হন। এসময় তিনি যুক্তরাজ্যেও স্কটল্যান্ডের গ্লাসগোতে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য ২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন নিয়ে বাংলাদেশের জোরালো প্রস্তুতির বিষয়ে হাইকমিশনারকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এ উপলক্ষে তিনি আয়োজক দেশ যুক্তরাজ্যের কর্মকর্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেন। পরিদর্শনকালে পরিবেশমন্ত্রী হাইকমিশনের মুজিব কর্নারে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat