ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৭-২৫
  • ৭২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এবার প্রসূতি নারীর চিকিৎসাসেবায় তার পাশে দাঁড়ালো কোতোয়ালী থানা পুলিশ। ওসির গাড়িতে হাসপাতালে পৌঁছানোর পর এক পুলিশ কর্মকর্তা নিজে রক্ত দিয়ে জীবন রক্ষা করলেন এক সুবিধাবঞ্চিত প্রসূতির।
পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে এক পথচারী কোতোয়ালী থানায় খবর দেয় যে কোর্ট হিলের নিচে বাংলাদেশ ব্যাংকের জোনাল অফিসের সামনে ফুটপাতে এক মহিলা অসুস্থ অবস্থায় পড়ে আছে। সংবাদ পেয়েই থানা পুলিশ প্রথমে মহিলাকে থানায় নিয়ে যায় এবং প্রসব বেদনায় মহিলা কাতরাচ্ছে বুঝতে পেরে দ্রুত অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দীনের গাড়ি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেয়া হয় দিনমজুর ওমর ফারুক শান্তের অন্তঃসত্ত্বা স্ত্রীকুলসুম বেগম (২২) কে। পরবর্তীতে জানা যায় রাতেই তার একটি ছেলে সন্তান হয়। কিন্তু ছেলে সন্তান হওয়ার পর ওই মহিলার শরীরে রক্তশূন্যতা দেখা দিলে ডাক্তাররা রক্তের প্রয়োজন বলে জানান। এ অবস্থায় দিনমজুর ওমর ফারুক শান্ত গভীর রাতে কোতোয়ালী থানার সরকারি মোবাইল নম্বরে ফোন করে জানান যে, তার স্ত্রী মুমূর্ষু, তার জন্য রক্তের প্রয়োজন। তাৎক্ষণিক ডিউটিরত অফিসার এসআই মো. সাদ্দাম হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রক্ত  দেন। দিনমজুর ওমর ফারুক শান্ত জানান, বর্তমানে তার স্ত্রী কুলসুম বেগম ও শিশুসন্তান ভালো আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat