ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৭-২৫
  • ১১৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ), করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কুমিল্লার লাকসামে চলমান লকডাউন বাস্তবায়ন করতে মোটরসাইকেল ও পুলিশ ভ্যান নিয়ে অভিযান চালিয়েছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ৯টায় লাকসাম পৌর শহর ও উপজেলার বিভিন্ন হাটবাজার এলাকায় এ অভিযান চালান।
এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মোঃ মুহিতুল ইসলামের নেতৃত্বে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়াসহ থানার সকল উপপরিদর্শক (এস.আই), সহকারী উপপরিদর্শক (এ.এস.আই) ও পুলিশ কনস্টেবলগণ এ মহড়ায় উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মোঃ মুহিতুল ইসলাম বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন বাস্তবায়ন করতে সারা দেশের ন্যায় আমরা লাকসাম পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান শুরু করেছি। লকডাউন চলাকালীন সময়ে সরকারি বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat